ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত ছবির ক্যাপশন:
ad728

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ এবং বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী। 

পুলিশ জানায়, মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (১২ আগস্ট) সকালে স্থানীয় বাসিন্দারা হাটার সময় রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ