ঢাকা | বঙ্গাব্দ

পর্নোগ্রাফি বৈধ করে যুদ্ধের খরচ চালাতে চায় ইউক্রেন!

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
পর্নোগ্রাফি বৈধ করে যুদ্ধের খরচ চালাতে চায় ইউক্রেন! ছবির ক্যাপশন:
ad728

বর্তমানে ইউক্রেনে পর্নোগ্রাফি তৈরি বা শেয়ার করা বেআইনি। এ অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে। তবে আইন নিষিদ্ধ হলেও অনলাইনে দেশটিতে বড় একটি অ্যাডাল্ট কনটেন্ট শিল্প গড়ে উঠেছে।

‘অনলিফ্যানস’-এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে হাজার হাজার ইউক্রেনীয় এই ধরনের কনটেন্ট তৈরি করে আয় করছেন। হিসাব অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ৮ হাজার ইউক্রেনীয় এ খাত থেকে ১৩ কোটি ডলারের বেশি আয় করেন।

পার্লামেন্টের অর্থ কমিটির প্রধান ইয়ারোস্লাভ জেলেজনিয়াক জানান, প্রাপ্তবয়স্কদের কনটেন্টকে বৈধ করে করের আওতায় আনা গেলে বছরে প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার রাজস্ব আসতে পারে। এই অর্থ দিয়ে প্রায় ৩০ হাজার ড্রোন কেনা সম্ভব হবে।

পুলিশি হয়রানির অভিযোগ তুলে অনলিফ্যানস মডেল সভেতলানা দ্বোরনিকোভা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে বিষয়টি তুলে ধরেন। পরে পার্লামেন্টে আইনটি পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়।

প্রস্তাবটি ইতোমধ্যে পার্লামেন্টে প্রাথমিক অনুমোদন পেয়েছে। এর লক্ষ্য বৈধ প্রাপ্তবয়স্ক কনটেন্টকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি পুলিশি হয়রানি ও ব্ল্যাকমেইল কমানো এবং করের অর্থ প্রতিরক্ষা খাতে ব্যবহার করা। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠ

প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠ