ঢাকা | বঙ্গাব্দ

নেপালে ডিসেম্বর পর্যন্ত বিদ্যুৎ পাঠাবে ভারত  

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
নেপালে ডিসেম্বর পর্যন্ত বিদ্যুৎ পাঠাবে ভারত   ছবির ক্যাপশন:
ad728

ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় বলেছে, এই অনুমোদনের ফলে কঠিন সময়ে নেপালের বিদ্যুতের চাহিদা পূরণে সহায়তা হবে। পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ জ্বালানি সহযোগিতাও আরও শক্তিশালী হবে। আগামী ডিসেম্বর মাসে জানুয়ারি থেকে নেপালে কতো পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হবে, সেটিও পর্যালোচনা করবে ভারত।

বন্যায় নেপালের অন্তত ১২টি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে এখনো নিখোঁজ ৫ হাজার ৫০০ জনের বেশি মানুষের মধ্যে অন্তত ৯০০ জন বিদ্যুৎকেন্দ্রের কর্মী বলে জানা গেছে। বন্যার আগে নেপালের প্রায় ১০০ শতাংশ বিদ্যুতের চাহিদাই জলবিদ্যুৎ থেকে পূরণ হতো। কয়েক বছর ধরে দেশটি উদ্বৃত্ত বিদ্যুৎ ভারতেও রপ্তানি করে আসছিল।

কিন্তু ভয়াবহ বন্যায় একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। এখন নিজেদের চাহিদা মেটাতে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে নেপালকে।

সূত্র : আল জাজিরা 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
আবারও গ্রেফতার সেই সাহেদ

আবারও গ্রেফতার সেই সাহেদ