ঢাকা | বঙ্গাব্দ

মুক্তি পেয়েছেন অভিজিৎ দীপকেসহ ককরোচ পার্টির ৩ নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং
মুক্তি পেয়েছেন অভিজিৎ দীপকেসহ ককরোচ পার্টির ৩ নেতা ছবির ক্যাপশন:
ad728

রবিবার (১১ অক্টোবর) দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর তাঁদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন দলটির আইনবিষয়ক প্রধান রত্না সিং। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, এক বছরের জন্য ‘শান্তি ভঙ্গ হতে পারে—এমন কোনো কাজে জড়িত না থাকার’ শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।

নেতাদের মুক্তির খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সিজেপি লিখেছে, ‘অবশেষে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে।’ পোস্টে আরও বলা হয়, ‘ককরোচরা কখনো মরে না।’

প্রসঙ্গত, ভারতের ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দুই দিনব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হয়। আন্দোলনের দ্বিতীয় দিন রবিবার সকালে ওই তিন নেতাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে শনিবার আন্দোলনের প্রথম দিন দিল্লি বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে তাঁদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।

আন্দোলন ঘিরে কেন্দ্রীয় দিল্লির ঐতিহ্যবাহী যন্তর মন্তরে যাওয়ার সব পথ বন্ধ করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলে দিল্লি পুলিশ। এতে মূল জমায়েত ভেস্তে গেলে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজনীতিক ও সমাজকর্মীসহ তিন হাজারের বেশি আন্দোলনকারীকে আটক করা হয়। তাঁদের বড় একটি অংশকে রাতেই ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধীর সমর্থক এবং ক্ষমতাসীন এনডিএ সরকারের সমালোচক হিসেবে পরিচিত জনপ্রিয় ইউটিউব অ্যাক্টিভিস্ট ধ্রুব রাঠীও।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি