ঢাকা | বঙ্গাব্দ

আজ টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী 

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
আজ টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী  ছবির ক্যাপশন:
ad728
বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কৃষক কার্ড বিতরণের উদ্বোধনসহ নানা কর্মসূচিতে যোগ দিতে টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ১০টার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছানোর কথা রয়েছে।   ঐতিহাসিক এ কর্মসূচি ঘিরে টাঙ্গাইল শহরে সাজসাজ রব বিরাজ করছে। কৃষকদের মাঝে বইছে আনন্দের বন্যা। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে দুইটি হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে। শহীদ মারুফ স্টেডিয়াম, পৌর উদ্যান, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক নতুন করে সাজানো হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন গোয়েন্দা ইউনিটসহ প্রশাসনের কর্মকর্তারা তৎপর রয়েছেন। সফরসূচি অনুযায়ী, তারেক রহমান সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। সাড়ে ১০টায় জেলা স্টেডিয়ামে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন। সেখানে কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন। ভাষণ শেষে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।  

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
১০ দিন পর সুন্দরবনের দস্যুদের কবল থেকে ৬ জেলে উদ্ধার

১০ দিন পর সুন্দরবনের দস্যুদের কবল থেকে ৬ জেলে উদ্ধার