ঢাকা | বঙ্গাব্দ

ঐতিহাসিক বাণিজ্য চুক্তি: শুল্ক সুবিধায় বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য কোরিয়ার বাজারে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
ঐতিহাসিক বাণিজ্য চুক্তি: শুল্ক সুবিধায় বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য কোরিয়ার বাজারে ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে চুক্তি স্বাক্ষরের পর আয়োজিত যৌথ ঘোষণায় এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

তিনি আরও বলেন, এ চুক্তির ফলে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, পাটসহ বিভিন্ন রফতানি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে আরও সহজে প্রবেশ করতে পারবে। এতে দেশের রফতানি বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে।

মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের রফতানি পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার দেশের জন্য একটি বড় মাইলফলক। এটি শুধু বাণিজ্য সম্প্রসারণেই নয়, বিদেশি বিনিয়োগ আকর্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ