ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন ছবির ক্যাপশন:
ad728

সোমবার সকাল ১১ টা থেকে চট্টগ্রাম বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে শান্তিপূর্ণ গণঅনশন শুরু হয়, যা চলবে বিকেল চারটা পর্যন্ত।

অনশনকারীরা বলেন, গত ৮ অক্টোবর চুক্তি স্বাক্ষরের দিনই আমরা বিক্ষোভ মিছিল থেকে সরকারকে দুই দিনের সময় দেয়া হয়েছিলো আলোচনার জন্য।কিন্তু আলোচনার উদ্যোগ নেয়নি সরকার। তাই পূর্বঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ গণঅনশন চলছে। 

তারা বলেন,  দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই স্থাপনা বিদেশী প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া কোনোভাবেই মেনে নেয়া হবে না। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দেন তারা।

গত ৮ অক্টোবর বিকেলে আগারগাঁওয়ের ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছর এনসিটি পরিচালনার জন্য কনসেশন চুক্তি সই হয়।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করলেই শাস্তি, কঠোর হুঁশিয়ারি

অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করলেই শাস্তি, কঠোর হুঁশিয়ারি