ঢাকা | বঙ্গাব্দ

তেলের সংকট নিয়ে যা বললেন জ্বালানিমন্ত্রী  

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 23, 2026 ইং
তেলের সংকট নিয়ে যা বললেন জ্বালানিমন্ত্রী   ছবির ক্যাপশন:
ad728
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তিনি জনগণকে প্যানিক না করার আহ্বানও জানিয়েছেন। সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবাই তেল পাবেন, তাই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।  মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে। ঈদ উপলক্ষে টানা দুই দিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় সাময়িকভাবে কিছু চাপ তৈরি হয়েছিলো। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়েছে। তিনি জানান, গত বছরের তুলনায় দেশে প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ফলে সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বন্যা ও জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়া নিয়ে যা বললেন

বন্যা ও জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়া নিয়ে যা বললেন