ঢাকা | বঙ্গাব্দ

স্ত্রীর সঙ্গে কলহের পর আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
স্ত্রীর সঙ্গে কলহের পর আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! ছবির ক্যাপশন:
ad728

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল খেলা দেখে সোমবার ভোরে বাড়ি ফেরেন সুমন। দেরি করে বাড়ি ফেরায় তার সঙ্গে স্ত্রীর কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। পরে সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর সুমনকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

সুমনের স্ত্রী বলেন, ‘ভোর ৪টার দিকে বাড়িতে ফেরেন সুমন। তাকে শুধু বলেছিলাম, এখন তোমার আসার সময় হলো? তখন তিনি আবার বাড়ি থেকে বেরিয়ে মাঠের দিকে যান। এরপর আমি ঘুমিয়ে পড়ি। কিছু সময় পর হঠাৎ ঘুম ভেঙে দেখি ঘরের ডাবের সঙ্গে সুমনের মরদেহ ঝুলছে।’

আব্দুল জলিল নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, আনুমানিক সকাল সাড়ে ৫টার দিকে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে সুমনের বাড়ির লোকজনের চিৎকার শুনে এগিয়ে যাই। গিয়ে আমি ও আরেকজন মিলে ঝুলন্ত অবস্থা থেকে সুমনের দেহ নামিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাই। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান  বলেন, সুমন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা কি না নিশ্চিত করে বলা যাচ্ছে না। জানতে পেরেছি, খেলা দেখে আসার পর স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়েছিলো। মৃত সুমন আর্জেন্টিনার সমর্থক ছিলেন। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক থাকবে কি না, যা জনালো ইস

ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক থাকবে কি না, যা জনালো ইস