ঢাকা | বঙ্গাব্দ

নিখোঁজের ৩৩ ঘণ্টা পর সীমান্তবর্তী নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
নিখোঁজের ৩৩ ঘণ্টা পর সীমান্তবর্তী নদী থেকে জেলের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

নিহত জেলে পিয়ার আলী গাজী কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মৃত সফেদ আলী গাজীর ছেলে।

নিহতের ছেলে আব্দুস সবুর জানান, গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তার বাবা সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তিনি নদীতে পড়ে স্রোতের পানিতে ভেসে যান। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ এবং বিজিবির সদস্যরা তাকে উদ্ধারে অভিযান চালিয়েও ব্যর্থ হন।

তিনি আরও জানান, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে এক জেলে মাছ ধরার সময় টর্চের আলোতে তার বাবার মরদেহ দেখতে পান এবং মুঠোফোনে তাকে খবর দেন। পরে তিনি পুলিশকে বিষয়টি জানিয়ে ট্রলার নিয়ে ইছামতী নদীর খারহাট এলাকার আশাকুড়ি খালের দক্ষিণ পাশ থেকে বাবার মরদেহ উদ্ধার করেন। এরপর বিষয়টি পুলিশ, বিজিবি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অবহিত করা হলে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

শনিবার সকাল ১০টায় বাড়ির উঠানে জানাজার নামাজ শেষে পিয়ার আলী গাজীর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান তিনি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ নিয়ে কারও কোনো আপত্তি না থাকায় শুক্রবার রাতেই তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। শনিবার সকালে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধ

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধ