ঢাকা | বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় ডেলিভারি ভ্যান থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
ট্রাকের ধাক্কায় ডেলিভারি ভ্যান থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
ad728

নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা। তিনি হ্যামকো কোম্পানির ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে ডেলিভারি ভ্যানে করে নলতার দিকে যাচ্ছিলেন আবু রায়হান। কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তার ডেলিভারি ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।

খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সমুদ্র নিরাপত্তা ও নেভিগেশন জোরদারে চট্টগ্রামে আন্তর্জাতিক স

সমুদ্র নিরাপত্তা ও নেভিগেশন জোরদারে চট্টগ্রামে আন্তর্জাতিক স