ঢাকা | বঙ্গাব্দ

দিনে দুপুরে ঘরে ঢুকে গলাকেটে হত্যা!

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
দিনে দুপুরে ঘরে ঢুকে গলাকেটে হত্যা! ছবির ক্যাপশন:
ad728

নিহতের ভাই মো. আব্দুল বারেক শেখ জানান, তারা ৩ ভাই মিলে দৌলতদিয়া ঘাটে (যৌনপল্লী) চায়ের দোকান পরিচালনা করেন। তিনিও বাড়িতেই ছিলেন। দুপুর ১টার দিকে তিনি ফারুকের সাথে কথা বলে দোকানে যান। এরপর দোকান থেকে তার আরেক ভাই মো. ফরিদ শেখ বাড়িতে এসে ফারুকের ঘরে গিয়ে তার রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। 

তিনি আরো জানান, তার ভাই ফারুক তিনটি বিয়ে করেছে। কিন্তু, একজনও তার সাথে বাড়িতে থাকে না। কিছুদিন আগে ফারুকের ২য় স্ত্রী তার এক বন্ধুর সাথে চলে গেছে। এছাড়া ফারুক বাড়িতে বন্ধুবান্ধব নিয়ে আসতো, তার দাবা খেলার অভ্যাস ছিলো। এছাড়া ফারুকের কোন শত্রু আছে বলে আমাদের জানা নেই।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. আল মামুন জানান, হত্যাকাণ্ডে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে ফারুক নামের ওই ব্যক্তিকে নৃশংসভাবে খুন করে মৃতদেহ ফেলে রাখা অবস্থায় দেখতে পাই। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, আমরা সংবাদ পেয়েছি যে, জামতলার পার্শ্ববর্তী একটা বাড়িতে একটা ঘরের মধ্যে একজন পুরুষের রক্তাক্ত লাশ পড়ে আছে। সংবাদ পাওয়া সাথে সাথেই আমরা দ্রুত চলে আসছি। এসে আমরা দেখলাম যে, একটা টিনশেড ঘরের মধ্যে ফারুক শেখ নামে একজন পুরুষ ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে আছে। আমরা ক্রাইম সিনকে সংবাদ দিয়েছি, ক্রাইম সিন আসছে। ইতোমধ্যে আমাদের একাধিক টিম এই হত্যাকাণ্ডের আগে-পরের বিষয়ে, জড়িতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদ কমিটির প্রথম বৈঠক শনিবার

সংসদ কমিটির প্রথম বৈঠক শনিবার