ঢাকা | বঙ্গাব্দ

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা ছবির ক্যাপশন:
ad728

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর-বাবুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই এলাকার মফিজুল হক ও তার স্ত্রী মনোয়ারা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজুল হক ও তার স্ত্রী মনোয়ারা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিলো। শুক্রবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মফিজুল হক ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী মনোয়ারা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর মফিজুল হক ঘরের ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত দম্পতির ছেলের বউ শাপলা বেগম নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফিরে জানালা দিয়ে তার শাশুড়ির রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
‘মধ্যপ্রাচ্যে কাজ হারানো প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা ক

‘মধ্যপ্রাচ্যে কাজ হারানো প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা ক