নিহত রাশেদ বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জঙ্গল জলদি এলাকার মো. নুরুল আলমের ছেলে। অন্যদিকে, গ্রেফতার জমিলা আক্তার একই এলাকার প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহর স্ত্রী।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, মঙ্গলবার বিকেলে পৌরসভার পূর্ব জলদি এলাকায় পারিবারিক কলহের জেরে জমিলা আক্তার ও তার শাশুড়ি হোসেনে আরার মধ্যে ঝগড়া শুরু হয়।
এ সময় পাশের বাড়ির রাশেদ তাদের ঝগড়া থামাতে এগিয়ে গেলে জমিলা আক্তার লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে রাশেদ গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় জমিলা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বসির আহমেদ