ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
কুমিল্লায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ ছবির ক্যাপশন:
ad728

মনির আলকরা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সোনাইছা গ্রামের মাহবুবুল হকের ছেলে। রবিবার (১১ অক্টোবর) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম। 

থানা সূত্রে জানা গেছে, আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে রবিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয় জনতা মোহাম্মদ মনির নামের যুবককে গণপিটুনি দেয়। পরে তার কাছে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ পাওয়া গেছে বলে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে অস্ত্রসহ থানায় নিয়ে আসে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ মনির প্রবাসে থাকাকালীন নোয়াইজ্জা গ্রামের এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরকীয়ার সূত্র ধরে ওই নারী থেকে বিপুল পরিমানের অর্থ হাতিয়ে নেয়। সাম্প্রতিক সময়ে মনির দেশে এসে রবিবার (১১ অক্টোবর) সকালে ওই গ্রামে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ তাকে থানায় নিয়ে যায়। 

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মো. আবুল কালাম বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় মনিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
‘বিশ্বে মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০-৮০ শতাংশই বাংলাদেশে’

‘বিশ্বে মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০-৮০ শতাংশই বাংলাদেশে’