ঢাকা | বঙ্গাব্দ

সীমান্ত থেকে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
সীমান্ত থেকে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ছবির ক্যাপশন:
ad728

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা আইসিপি এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।

অন্যদিকে, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ জব্দ করে। এ ছাড়া তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সদর উপজেলার চারাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের সিম স্লট ও মাউথ স্পিকার জব্দ করে।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী, ওষুধ, মোবাইল ফোনের সিম স্লট ও মাউথ স্পিকার। এসব পণ্যের সর্বমোট বাজারমূল্য ৪ লাখ ৯৮ হাজার ৬৭০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিভি/সাতক্ষীরা/পিএইচ


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হেফাজত আমির বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমির বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ