ঢাকা | বঙ্গাব্দ

এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশ কোন গ্রুপে, ম্যাচ কবে-কখন?

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশ কোন গ্রুপে, ম্যাচ কবে-কখন? ছবির ক্যাপশন:
ad728

আগামী ২৮ আগস্ট থেকে দুবাইয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। ৮ দলের এই আসরে রয়েছে দুটি গ্রুপ। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে আছে থাইল্যান্ড ও হংকং। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গী আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

২৮ আগস্ট হংকং ও থাইল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে নারী টি-টুয়েন্টি এশিয়া কাপ। ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ লড়াইটি হবে ৫ সেপ্টেম্বর।

গ্রুপপর্বের খেলায় প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে। 

আগামী ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ‘এ’গ্রুপের চ্যাম্পিয়ন দল  ‘বি’  গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে। ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে মাঠে নামবে।  ১৩ সেপ্টেম্বর হবে ফাইনাল।

টুর্নামেন্টের সব ম্যাচই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলোর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে (বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টা)।

টি-টুয়েন্টি ফরম্যাটে নারীদের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ২০১৮ সালে আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এ ছাড়া ২০১২, ২০১৬ ও ২০২২ সালে চ্যাম্পিয়ন হয় ভারত।

কোন গ্রুপে কে?

বাংলাদেশের ম্যাচ কবে-কখন?


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়