এই ম্যাচ নিয়ে সমর্থকদের প্রবল আগ্রহ থাকলেও দেশের কোনো টিভি নেটওয়ার্ক খেলাটি সরাসরি দেখানোর স্বত্ব অর্জন করতে পারেনি। তবে ওটিটি প্ল্যাটফর্মের যুগে সমর্থকদের হতাশ হতে হচ্ছে না। সিরিজটির একমাত্র অফিসিয়াল বাংলাদেশি পার্টনার ডিজিটাল স্ট্রিমিং অ্যাপ ‘ট্যাপম্যাড’। নির্দিষ্ট ফি দিয়ে সাবস্ক্রিপশন সম্পন্ন করার মাধ্যমে স্মার্টফোন বা ডিসপ্লেতে উপভোগ করা যাবে সম্পূর্ণ লড়াই।
এছাড়া লোকাল ক্যাবল টিভি কানেকশন সচল থাকলে আন্তর্জাতিক চ্যানেলেও ম্যাচ দেখার সুযোগ থাকছে। ম্যাচটি দেখাবে ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস ১ এবং পাকিস্তানের টেন ক্রিকেট।
বসির আহমেদ