ঢাকা | বঙ্গাব্দ

লজ্জার দিনেও সুখবর, ইতিহাসসেরা টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
লজ্জার দিনেও সুখবর, ইতিহাসসেরা টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছবির ক্যাপশন:
ad728

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের পর আবার ইতিহাসে প্রথমবার দু’দিনেই টেস্ট হেরেছে টাইগাররা। ডারউইনের জয়ের সুবাদে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ইতিহাসের স্মরণীয় অবস্থানে উঠেছে।

ম্যাকাই টেস্ট শেষ হতেই আজ আইসিসি তাদের দলীয় টেস্ট র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে। যেখানে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে উঠেছে ষষ্ঠ স্থানে। এর আগে টেস্ট ফরম্যাটে কখনোই এত উঁচুতে যেতে পারেনি টাইগাররা। এই মুহূর্তে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮।

অবশ্য র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই অবস্থান কতদিন স্থায়ী হবে বলা যাচ্ছে না। কারণ রেটিং পয়েন্টে তাদের সঙ্গে পরের তিন দলের ব্যবধান সর্বোচ্চ ৪ পয়েন্ট। বাংলাদেশ ছয়ে ওঠায় অবনতি হয়ে- সাতে শ্রীলঙ্কা (৭৬ রেটিং), আটে পাকিস্তান (৭৫ রেটিং) এবং ওয়েস্ট ইন্ডিজ (৭৪ রেটিং) নয় নম্বরে নেমে গেছে।

বাংলাদেশের কাছে প্রথম টেস্টে হারলেও পুরুষদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। এরপর দুই থেকে পাঁচ পর্যন্ত যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনার হুমকি

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনার হুমকি