ঢাকা | বঙ্গাব্দ

নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি  

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি   ছবির ক্যাপশন:
ad728

আসন্ন এশিয়ান গেমস দিয়েই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়বেন তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বিসিবিকে নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন জ্যোতি। তবে ওয়ানডের অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি।

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে জ্যোতি উল্লেখ করেছেন, ব্যাটিংয়ে আরো মনোযোগী হতে চান তিনি। বিসিবিকে ইমেইলের মাধ্যমে নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতি।

তবে এখনো বিসিবি তার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। নারী দল দেশে আসার পর জ্যোতির সঙ্গে আলোচনা করবে বোর্ড।

গুঞ্জন রয়েছে, জ্যোতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লে নতুন করে দায়িত্ব পেতে পারেন নাহিদা আক্তার। সহ-অধিনায়ক হতে পারেন সোবহানা মোস্তারি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
চুরি হওয়া ৮ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৬

চুরি হওয়া ৮ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৬