ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মেয়েদের দাপুটে জয়

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মেয়েদের দাপুটে জয় ছবির ক্যাপশন:
ad728

প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভার খেলে ৬ উইকেটে ৮৭ রানেই আটকে যায় পাকিস্তানের ইনিংস।

ইনিংসে বাংলাদেশের সূচনাটা মোটেই ভালো হয়নি। রানের খাতা খোলার পূর্বেই প্যাভিলিয়নে ফেরেন উদ্বোধনী ব্যাটার মাইমুনা নাহার। অপর ওপেনার অচেনা জান্নাত ৬ বলে ৬ রান এবং অধিনায়ক সাদিয়া ইসলাম ১২ রান সংগ্রহ করেন। এছাড়া ১৮ বল থেকে ৭ রান যোগ করেন বিবি আয়েশা।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন সাদিয়া আক্তার। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে নিশিতা আক্তার নিশির ব্যাট থেকে। অন্য ব্যাটারদের মধ্যে ফারজানা ইয়াসমিন ৫, কুমারী শ্রাবণী রানী ১২ ও অদ্রিতা নওশিন ৬ রান যোগ করেন।

পাকিস্তান দলের পক্ষে মাহনুর জাইব সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। দুটি উইকেট লাভ করেন রোঝিনা আকরাম। এছাড়া বাকি দুই বোলার ঝুলিতে পুরেন একটি করে উইকেট।

ব্যাট হাতে রান তাড়া করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার সূচনাটা ইতিবাচকই করেছিলেন। ১২ বলে ১৭ রান করেন রাভাইল ফারহান এবং কোমল খানের ব্যাট থেকে আসে ৩৯ বলে ২৯ রান।

তবে শুরুর এই ধাক্কা সামলানোর পর আর দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। দুই ওপেনার ছাড়া বাকিদের মধ্যে কেবল জোফিসান আইয়াজ (১২) দুই অঙ্কের ঘর স্পর্শ করতে সক্ষম হন।

বল হাতে বাংলাদেশের সেরা পারফরমার নিশিতা আক্তার নিশি। তিনি ৪ ওভারে ১৬ রান খরচ করে দুটি উইকেট তুলে নেন। এছাড়া ফারজানা ইয়াসমিন, আফরিন খান ও অদ্রিতা নওশিন প্রত্যেকে একটি করে উইকেট অর্জন করেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি

সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি