ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বকাপ খেলতে যাওয়া ফুটবলারদের আবদার পূরণ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
বিশ্বকাপ খেলতে যাওয়া ফুটবলারদের আবদার পূরণ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728

সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক  সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের এই সুসংবাদ জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

ঘটনার সূত্রে জানা যায়, বাফুফের পক্ষ থেকে অনূর্ধ্ব-১৫ দলের খেলোয়াড়দের জন্য আগেই বুটের ব্যবস্থা করা হয়েছিল। তবে বিশ্বমঞ্চের কড়া প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে আরেকটু উচ্চমানের বুটের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন দলের সদস্যরা। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সামনে এই চাওয়াটি সসংকোচে তুলে ধরেন অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক ফাহিম হাসান।

অধিনায়ক ফাহিম মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন,‘স্যার, আমাদের বুট দেওয়া হয়েছে বাফুফে থেকে। কিন্তু আমাদের স্যার আরেকটু ভালো মানের, গ্রেডের বুট দিলে আমাদের জন্য আরও ভালো হতো স্যার।’

তরুণ অধিনায়কের এমন অকপট চাওয়ায় বিন্দুমাত্র নাখোশ হননি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বরং বিশ্বমঞ্চে ভালো করার তাড়নায় খেলোয়াড়দের এমন সাহসের প্রশংসা করে তিনি বলেন,‘না, তারা আরেকটু বেটার চাচ্ছে। অসুবিধা নাই, সমস্যা নাই।’

তাৎক্ষণিকভাবে কোনো রকম আমলাতান্ত্রিক জটিলতায় না গিয়ে ব্যক্তিগত অর্থায়নে ফুটবলারদের পছন্দ অনুযায়ী উন্নত মানের বুট কিনে দেওয়ার ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বাফুফের উপস্থিত কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন,‘তোমরা এখনই চলে যাও। গিয়ে তোমাদের সাইজটা দেখে, কোনটা পছন্দ তোমাদের, সে অনুযায়ী তোমরা নাও। আমাকে বললে আমি এখনই টাকা পাঠিয়ে দিচ্ছি। এটা আমার পক্ষ থেকে তোমরা পাবে ইনশাআল্লাহ।’

দলের মোট ১৪ জন খেলোয়াড়ের প্রত্যেকের পায়ের মাপ এবং নিজ নিজ পছন্দের ব্র্যান্ড ও মডেল নিশ্চিত করে দ্রুত খরচের হিসাব জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

শুধু বুট উপহার দিয়ে ক্ষান্ত হননি ক্রীড়া প্রতিমন্ত্রী। বিশ্বকাপ মঞ্চে তরুণরা সেরা পারফরম্যান্স এনে দিতে পারলে পরবর্তীতে আরও বড় পুরস্কারের আশ্বাস দিয়ে আমিনুল বলেন,‘ওদের সাহস হইছে, সাহস হইছে আরেকটু বেশি কিছু চাওয়ার। তোমরা ঘুরে আসো, তারপরে যদি আল্লাহর রহমতে ভালো করে কিছু করে আসো, ইনশাআল্লাহ তোমাদেরকে আরও ভালো কিছু উপহার দেওয়া হবে।’

উল্লেখ্য, বহুল কাঙ্ক্ষিত এই ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে অংশ নিতে আগামী ২১ অক্টোবর আজারবাইজানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। প্রতিযোগিতায় শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ‘জি’ গ্রুপে স্থান পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। যেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, ওয়েলস, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি। আগামী ২৪ অক্টোবর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। ‘৮-এ-সাইড’ ফরম্যাটের এই টুর্নামেন্টে ২০ মিনিট করে দুই অর্ধে খেলা অনুষ্ঠিত হবে।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিগত আমলে হামের টিকা কেনো দেওয়া হয়নি তা নিয়ে তদন্ত হবে: স্বা

বিগত আমলে হামের টিকা কেনো দেওয়া হয়নি তা নিয়ে তদন্ত হবে: স্বা