ঢাকা | বঙ্গাব্দ

ফাইনালের টিকিট পেতে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
ফাইনালের টিকিট পেতে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ছবির ক্যাপশন:
ad728

গ্রুপ পর্বে ভুটানের বিপক্ষে জয়টা কষ্টার্জিত। তবে হামজা-ফারহানরা দলে ফিরতেই বদলে গেছে বাংলাদেশের চেহারা। শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে লাল-সবুজ। হামজার নেতৃত্বে নতুনের জয়গান। লক্ষ্য অটুট, জিততেই হবে সাফ শিরোপা। শেষ চারের প্রতিপক্ষ পাকিস্তান। ফাইনাল খেলার লক্ষ্যে পাকিস্তানের বাধা টপকাতে আত্মবিশ্বাসী স্বাগতিকরা। 

২৩ বছরের অপেক্ষার অবসানের আশায় ২০০৩ সালে একবারই সাফ শিরোপা ঘরে তুলতে পারা লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১৫ ধাপ পিছিয়ে চাঁদ-তারারা। তবে তাদেরও আছে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। গ্রুপ পর্বের পারফরমেন্সও দূর্দান্ত পাকিস্তান। স্নায়ুচাপের চ্যালেঞ্জটা হামজাদেরই বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে সাদউদ্দিনের চোট, রক্ষণে মাথা ব্যাথার কারণ। যদিও আমলে নিচ্ছেন না কোচ থমাস ডুলি। রহমত মিয়াকে দেখা যেতে পারে একাদশে। পাকিস্তানের বিপক্ষে ১৭ ম্যাচে সাতটিতে টিতে জয় বাংলাদেশের। পরাজয় পাঁচটিতে টিতে। সাফের সেমিফাইনালে এবারই প্রথম দেখা যাবে ভিএআর প্রযুক্তির ব্যবহার। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
শেরপুর-৩ আসনে জামায়াতপ্রার্থীর ভোট বর্জন

শেরপুর-৩ আসনে জামায়াতপ্রার্থীর ভোট বর্জন