ঢাকা | বঙ্গাব্দ

নেপালকে ১৫ হাজার কোটি রুপির বিশাল সহায়তা ভারতের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 ইং
নেপালকে ১৫ হাজার কোটি রুপির বিশাল সহায়তা ভারতের ছবির ক্যাপশন:
ad728

নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে পাশে নিয়ে দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন দিনের বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি রুপির অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। এছাড়া আটটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং অযোধ্যা-জনকপুর সরাসরি রেল যোগাযোগ চালুর কথা জানানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এসব ঘোষণা আসে। গত ২৬ আগস্ট ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু এবং পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ হওয়ার পর পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে ভারতের এই সহায়তা প্যাকেজের অর্থ ব্যয় করা হবে।  সফরের আলোচিত ঘোষণা অযোধ্যা ও নেপালের জনকপুরের মধ্যে ‘সরযূ-কমলা এক্সপ্রেস’ চালু। রামায়ণ-সংশ্লিষ্ট দুই তীর্থস্থানকে যুক্ত করা এই সাপ্তাহিক ট্রেনের নিয়মিত চলাচল শুরু হবে ২৮ নভেম্বর থেকে। প্রায় ৬০৪ কিলোমিটারের পথ পাড়ি দিতে সময় লাগবে ১৯ ঘণ্টার মতো। এ উদ্যোগের মধ্য দিয়ে ধর্মীয় পর্যটনের পাশাপাশি সীমান্তপারের যোগাযোগও বাড়বে বলে আশা করা হচ্ছে। বৈঠকে মহাকাশ গবেষণা, স্বাস্থ্য, নগর উন্নয়ন, ঐতিহ্যবাহী চিকিৎসা, সরকারি কর্মীদের প্রশিক্ষণ ও নিরাপত্তাসহ বিভিন্ন খাতে আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। পাশাপাশি ছয়টি অবকাঠামো ও যোগাযোগ প্রকল্প এগিয়ে নেওয়ার উদ্যোগও রয়েছে।  মোদি বলেন, ভারত ও নেপাল কেবল প্রতিবেশী নয়, ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও আত্মীয়তার বন্ধনে যুক্ত। অন্যদিকে, দুর্যোগসহ বিভিন্ন সংকটের সময়ে ভারতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানিয়েছেন বালেন্দ্র শাহ। নেপালে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং ভারত-নেপাল সীমান্ত ও রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে প্রথমবারের মতো বালেন্দ্র শাহর এই সফরকে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথার ওপর ঝুঁকিপূর্ণ ভবন, পায়ের নিচে পানি; আতঙ্কে শত শত শিক্

মাথার ওপর ঝুঁকিপূর্ণ ভবন, পায়ের নিচে পানি; আতঙ্কে শত শত শিক্