ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালো পাকিস্তান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালো পাকিস্তান ছবির ক্যাপশন:
ad728
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) এই শুভেচ্ছা জানানো হয়। বীর মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে ৯ মাস তৎকালীন পশ্চিম পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলেন। আজকের দিনেই ঘোষণা দেওয়া হয় স্বাধীনতার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশ সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে। এতে আরও বলা হয়, পাকিস্তান তাদের (বাংলাদেশ) অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার আকাঙ্ক্ষা রাখে। বাংলাদেশের ইতিহাসে ২৬ মার্চ এক গৌরবময় দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি বাহিনী রাজধানী ঢাকাসহ এ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র মানুষের ওপর চালায় নির্মম হত্যাযজ্ঞ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয় লাল-সবুজ পতাকার স্বাধীন সার্বভৌম একটি দেশ-বাংলাদেশ।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রা সুষ্ঠু করতে সব ইউনিটের ফোর্স মোতায়েন থাকবে: আইজিপি

ঈদযাত্রা সুষ্ঠু করতে সব ইউনিটের ফোর্স মোতায়েন থাকবে: আইজিপি