৩ দিন জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 13, 2026 ইং
ছবির ক্যাপশন:
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। শুক্রবার (১৩ মার্চ) তথ্য অধিদপ্তর থেকে দেয়া এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। ২৬ মার্চ ভোরে আমন্ত্রিত অতিথিরা শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ ত্যাগ করার পর জাতীয় স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়েছে। তথ্য অধিদফতর আরেকটি তথ্যবিবরণীতে জানিয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ঢাকার গাবতলি থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সব ধরনের তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন না লাগানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স