ঢাকা | বঙ্গাব্দ

ফ্যাসিবাদ মোকাবিলায় ইতিহাসই ‘অ্যান্টিভাইরাস’: তথ্যমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2026 ইং
ফ্যাসিবাদ মোকাবিলায় ইতিহাসই ‘অ্যান্টিভাইরাস’: তথ্যমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, ইতিহাসের শিক্ষা বর্তমান সরকার লাগাতারভাবে চর্চা করবে। তিনি মনে করেন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ এবং তার বাস্তব প্রয়োগের ওপরই সুশাসনের গতি নির্ভর করে। মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’-এর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গভীরভাবে অধ্যয়ন করতে হবে। এসব নির্বাচন বিশ্লেষণের মাধ্যমে খুঁজে বের করতে হবে ফ্যাসিবাদের উৎস কোথায় নিহিত ছিল। তিনি মনে করেন, এই অধ্যয়ন ভবিষ্যতে ফ্যাসিবাদের বিরুদ্ধে ‘অ্যান্টিভাইরাস’ হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি মীমাংসিত নয়। তবে জনগণের প্রত্যাশা একটি দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তথ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশ আরও গণতান্ত্রিক ও সুশাসনমুখী পথে এগিয়ে যাবে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব