প্রাথমিক তথ্য অনুযায়ী, বার্ষিক অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য আশিক হুসেইনকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। হামলায় গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আশিক হুসেইন বুদগাম জেলার বাসিন্দা ছিলেন।
হামলার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুরো এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
দীর্ঘ সময় ধরে কাশ্মীরে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। বিশেষ করে বার্ষিক অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। এমন পরিস্থিতির মধ্যেই এ হামলার ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
বসির আহমেদ