ঢাকা | বঙ্গাব্দ

দিল্লিতে বিক্ষোভ : মোদির ভিডিওবার্তা, অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক  

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
দিল্লিতে বিক্ষোভ : মোদির ভিডিওবার্তা, অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক   ছবির ক্যাপশন:
ad728

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১১টা ৫০ মিনিটের দিকে সামাজিক মাধ্যমে ২ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দাবি করেন, প্রশ্নফাঁসের ঘটনায় দোষীদের গ্রেফতার করাসহ গত আড়াই মাসে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। কঠোর শাস্তি নিশ্চিত করতে এরইমধ্যে নির্দিষ্ট দফতর ফাস্টট্র্যাক আদালত সংক্রান্ত খসড়া জমা দিয়েছে যা নিয়ে শুক্রবার (২৪ জুলাই) মন্ত্রিসভায় আলোচনা হবে। এছাড়া আগামী সোমবার লোকসভার অধিবেশনে ওই খসড়া বিল পাস করাতে চেষ্টার আশ্বাসও দিয়েছেন তিনি। 

মোদির এই আশ্বাসে ভরসা রেখে অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম। টানা ২৬ দিন অনশনে ছিলেন তিনি। হাসপাতালে তার অনশন ভাঙান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। 

এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দলের প্রতিনিধি দল ইন্ডিয়া গেটে যেতে চাইলে পুলিশি বাধার কারণে গান্ধী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করে। 

পুলিশ আর সরকার সমর্থকদের বাধার মুখে দিল্লির যন্তর-মন্তরে সিজেপির অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেও বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে সরিয়ে দেওয়া হয়েছে শিক্ষা সচিব ভিনিত জোশিকে। শুক্রবার (২৪ জুলাই) দেশব্যাপী প্রতিবাদী কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। এমন অবস্থায় পুলিশি অবস্থান আরও জোরদার করে বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির জনপথ ও কনট প্লেস মার্কেট।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
আন্তর্জাতিক গণমাধ্যমে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির মানবিক কা

আন্তর্জাতিক গণমাধ্যমে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির মানবিক কা