নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানায়, অপ্রতিসম জৈব সংশ্লেষণে অ-রৈখিক প্রভাব এবং স্বয়ং-অনুঘটক বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ হেনরি বি. কাগান ও কেনসো সোয়াইকে রসায়নে ২০২৬ সালের নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
রসায়নে নোবেলজয়ী হেনরি বি. কাগান ১৯৩০ সালে ফ্রান্সের বোলোগনে-বিলানকুর্ট শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে ফ্রান্সের কলেজ দে ফ্রান্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। হেনরি বি. কাগান ইউনিভার্সিটি প্যারিস-সাড-এর ইমেরিটাস প্রফেসর।
রসায়নে অপর নোবেলজয়ী কেনসো সোয়াই ১৯৫০ সালে জাপানের হিরোশিমায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কেনসো সোয়াই টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সের ইমেরিটাস প্রফেসর।
বসির আহমেদ