ঢাকা | বঙ্গাব্দ

নববর্ষে দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
নববর্ষে দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা    ছবির ক্যাপশন:
ad728
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পহেলা বৈশাখের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ অতিক্রম করে পহেলা বৈশাখ সবার জন্য হয়ে ওঠে এক আনন্দ ও মিলনের দিন। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় দেশ নানা চ্যালেঞ্জের সম্মুখীন। এ প্রেক্ষাপটে সবাইকে আরো সংযমী, ধৈর্যশীল ও দায়িত্বশীল হবার আহ্বান জানান রাষ্ট্রপতি।  এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পহেলা বৈশাখ জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। বাংলা নববর্ষ সামনে এনেছে নতুন প্রত্যাশা ও নতুন সম্ভাবনা। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শোষণ শাসনের অবসানের পর নতুন গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়েই সব শ্রেণি পেশার মানুষের জীবন মানোন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। যার যার ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির অন্তর্নিহিত সহনশীলতা, উদারতা ও সম্প্রীতির চর্চা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাফিজ উদ্দিনকে অভিনন্দন জানালেন পাকিস্তানের স্পিকার

হাফিজ উদ্দিনকে অভিনন্দন জানালেন পাকিস্তানের স্পিকার