ঢাকা | বঙ্গাব্দ

কাতারের কাছে এলএনজি সরবরাহে অগ্রাধিকার চাইলো বাংলাদেশ 

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
কাতারের কাছে এলএনজি সরবরাহে অগ্রাধিকার চাইলো বাংলাদেশ  ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌ‌দি আরবের জেদ্দায় ২৩তম ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি সভার সাইডলাইনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে সাক্ষা‌তে এসব বিষ‌য়ে আলোচনা হয়।

হুমায়ুন কবির ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা প্রচেষ্টায় কাতারের ভূমিকার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আঞ্চলিক সংলাপ, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার করতে চায় সরকার: তথ্যমন্ত্রী