ঢাকা | বঙ্গাব্দ

রবিবার থেকে পাঁচদিন ৫ বিশ্ববিদ্যালয়ে হবে তথ্যমেলা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2026 ইং
রবিবার থেকে পাঁচদিন ৫ বিশ্ববিদ্যালয়ে হবে তথ্যমেলা ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য কমিশন জানিয়েছে, আগামী ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ৫দিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত দেশের ৫টি বিশ্ববিদ্যালয়ে চলবে এই কর্মসূচি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ নভেম্বর (রবিবার) তথ্যমেলা শুবে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিয়ে। এদিন মেলা চলার পাশাপাশি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

৩০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথ্যমেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB) এ ১ ডিসেম্বর চলবে তথ্যমেলা। আলোচনায়  অংশ নেবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। 

২ ডিসেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে হবে তথ্য মেলা। প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন। 

৩ ডিসেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (NSU) এর তথ্যমেলায় অংশ নেবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী  ইয়াসের খান চৌধুরী। এছাড়া প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং দুই তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত থাকবেন। 

বিভি/কেএস/এমআর 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ঈদযাত্রা সুষ্ঠু করতে সব ইউনিটের ফোর্স মোতায়েন থাকবে: আইজিপি

ঈদযাত্রা সুষ্ঠু করতে সব ইউনিটের ফোর্স মোতায়েন থাকবে: আইজিপি