ঢাকা | বঙ্গাব্দ

দিল্লিতে বৈঠকের পর খলিলুর রহমান ও জয়শঙ্করের একান্ত আলোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
দিল্লিতে বৈঠকের পর খলিলুর রহমান ও জয়শঙ্করের একান্ত আলোচনা ছবির ক্যাপশন:
ad728
নতুন সরকারের প্রথম মন্ত্রী হিসেবে দিল্লি সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. খলিলুর রহমান। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তিনি। বুধবার দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে আনুষ্ঠানিক বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনাও করেন খলিলুর রহমান। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন। জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও ছিলেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দিল্লি সফরে গেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিজের এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার) ডা. খলিলুর রহমানের সাথে বৈঠকের পর এক বার্তা দিয়েছেন। পরে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেইজেও এই সংক্রান্ত একটি বার্তা দেওয়া হয়েছে। জয়শঙ্কর লিখেছেন, আজ বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান এবং তার প্রতিনিধিদলকে আতিথ্য দিতে পেরে আনন্দিত। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছি। এছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছি। ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছি।  ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেইজে এই লেখাটি শেয়ার করা হয়েছে। সেখানে তিনটি ছবি সংযুক্ত করা রয়েছে। ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা-দিল্লি সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর সম্পর্কের সেই বরফ গলার ইঙ্গিত দেখা যাচ্ছে। এর ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম মন্ত্রী হিসেবে ভারত সফরে গেলেন খলিলুর রহমান। এই ‘শুভেচ্ছা’ সফরে গতকালই দিল্লি পৌঁছান তিনি। আজ দুপুরে হায়দরাবাদ হাউসে পররাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিক বৈঠকে বসেন নিজেদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে। তার আগে সকালে ভারতের কয়েকজন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিকেলে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। ভারতে যাওয়ার প্রথম দিনেই দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে অন্তর্বর্তী সরকার আমলে খলিলুর রহমানও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে নিয়ে আগামীকাল সকালে মরিশাসের উদ্দেশে দিল্লি ছাড়বেন খলিলুর রহমান। আগামী ১১ ও ১২ এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেবেন তারা।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
যেসব কর্মসূচি রয়েছে সংসদের প্রথম অধিবেশনে 

যেসব কর্মসূচি রয়েছে সংসদের প্রথম অধিবেশনে