ঢাকা | বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়লো যাত্রীবাহী বাস, ১৯ জন আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়লো যাত্রীবাহী বাস, ১৯ জন আহত ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে জেলার বোদা উপজেলার পাথরাজ মন্নাপাড়া এলাকায় জাতীয় মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল সালকি পরিবহনের বাসটি। ভোরে মন্নাপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে। এতে বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ১৯ জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার অভিযান চালান। আহতদের কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নেন। পরে শিশুসহ ৯ জনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে ফারুক হোসেন (২২), মনোয়ারা খাতুন (৪০), রাসেল রানা (২৮), সোহরাব (১৯), সৌরভ (১০), ইয়াবুক (৩৫), আলীভ হোসেন (৯), আব্দুল হামিদ (৬৫), আলম (৪৫), ইলিয়াস (২৭), সৌকত (৫২), আব্দুর রউফ (৫০), আরিয়ান (২০), সাদেক আলী (৩০), আশরাফুল (৩০), কাদের (৩৫) ও জাহিদুল (৩৪) রয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মোট ১৯ জন আহত হলেও- একন পর্যন্ত ১৭ জনের নাম পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা  জানান, দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয়দের সহায়তায় দ্রুত বাসের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়া থানা পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স