যিনি নিখোঁজ রয়েছেন তিনি শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্য সচিব রকি আহমেদ।
ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শৈলকুপার কবিরপুরের ১২০ জনের একটি ব্যবসায়িক দল পিকনিকের উদ্দেশে নৌকা নিয়ে ভেড়ামারা উপজেলার গোলাপ নগরে সোলেমান শাহ'র মাজারে এসেছিলেন। ফেরার পথে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পদ্মার তীব্র স্রোতের মুখে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের একটি পিলারে সজোরে ধাক্কা লাগে। এ সময় নৌকায় থাকা কয়েকজন যাত্রী নদীতে ছিটকে পড়েন। পরে নৌকাটি স্রোতের সাথে ভেসে লালন শাহ সেতুতেও ধাক্কা লাগে। এসময় নৌকাটি নিয়ন্ত্রণে এনে তীরে নেওয়া হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। এরই মধ্যে নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রকি আহমেদকে উদ্ধারে অভিযান চলছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত। তিনি জানিয়েছেন, নৌকাটিতে প্রায় ১২০ জন ছিলেন।
এদিকে, কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন জানিয়েছেন, উদ্ধার অভিযান চলছে। সর্বশেষ খুলনা থেকে ডুবুরি দল এসে সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছে বলে নিশ্চিত করেন কুষ্টিয়া ফায়ার সার্ভিস।
বসির আহমেদ