ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে স্বাভাবিক জনজীবন, আ.লীগের অভ্যন্তরীণ কোন্দলে আতঙ্ক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026 ইং
গোপালগঞ্জে স্বাভাবিক জনজীবন, আ.লীগের অভ্যন্তরীণ কোন্দলে আতঙ্ক ছবির ক্যাপশন:
ad728

​স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের বেলায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহরজুড়ে আতঙ্ক বাড়ছে। বিশেষ করে আওয়ামী লীগের নিজেদের মধ্যে আধিপত্য ও নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

​এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের একটি সমাবেশে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এমনকি নিজেদের মধ্যে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। এই সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

​এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন এবং পুরো শহর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।

​সংঘর্ষের বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, "বিষয়টি আমরা জানতে পেরেছি এবং এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।"  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
গভীর সমুদ্রে জলদস্যুদের হামলা: ১২ জেলে আহত, লাখ টাকার মাছ লু

গভীর সমুদ্রে জলদস্যুদের হামলা: ১২ জেলে আহত, লাখ টাকার মাছ লু