ঢাকা | বঙ্গাব্দ

এমবাপ্পের জোড়া গোল: লা লিগায় জয়ে ফিরলো রিয়াল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
এমবাপ্পের জোড়া গোল: লা লিগায় জয়ে ফিরলো রিয়াল ছবির ক্যাপশন:
ad728

কয়েকদিন আগে নিজেকে ব্যালন ডি'অরের দাবিদার ঘোষণা করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে লিগে রিয়াল বেতিসের কাছে লিগ ম্যাচ হেরে যাওয়ায় তার দাবি নিয়ে হাসাহাসি হয়েছে অনেক। সে ম্যাচে পেনাল্টি মিস করে হয়েছেন সমালোচিত। নিজেকে ফিরে পেতে তাতিয়ে ছিলেন ফরাসি তারকা। তার ঝড় তুললেন রায়ো ভায়েকানোর ওপর। 

গত রাতের ম্যাচে গোল পেতে খুব বেশি সময় নেননি এমবাপ্পে। ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। এবার আর মিস করেননি এমবাপ্পে। প্রথমার্ধেই ভায়েকানোর জালে তিনবার বল পাঠিয়েছে রিয়াল। দ্বিতীয় গোলটি আলভারো কারেরাসের। এই গোলেরও অংশিদার এমবাপ্পে। গোলটিতে সহায়তা করেছেন রিয়ালের ফরাসি তারকা। 

তারকা বহুল মাদ্রিদ দলের ভিনিসিউস ও বেলিংহামের যুগলবন্দীতে এসেছে তৃতীয় গোল। ৩৫ মিনিটে ভিনির পাসে গোলের খাতায় নাম তোলেন বেলিংহাম। ম্যাচের ৫১ মিনিটে একটি গোল শোধ করেন ভায়েকানোর সার্জিও ক্যামেলো। তবে শুরুর মতো শেষটাও রাঙিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। 

ম্যাচের যোগ করা সময়ে দলের চতুর্থ গোলটি আদায় করেন তিনি। লিগের পাঁচ ম্যাচে এমবাপ্পের ষষ্ঠ গোল। তবে পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়েও টেবিলে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পেছনেই থাকছে রিয়াল মাদ্রিদ।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া