ঢাকা | বঙ্গাব্দ

কাঁচা মরিচ আমদানি শুরু, ফিরছে স্বস্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
কাঁচা মরিচ আমদানি শুরু, ফিরছে স্বস্তি ছবির ক্যাপশন:
ad728

ব্যবসায়ীরা জানান, প্রতি টন কাঁচা মরিচ ৩০০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। এর আগে গত বছরের ২০ নভেম্বর সর্বশেষ এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হয়েছিল। পরে আমদানির অনুমতিপত্র (আইপি) বন্ধ হয়ে যাওয়ায় আমদানি কার্যক্রম স্থগিত ছিল।

এদিকে আমদানি শুরুর খবরে হিলি বন্দর এলাকায় খুচরা বাজারে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৩০ টাকা কমেছে। সকালে যে কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, তা বিকেলে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।

তিনি আরও বলেন, দেশে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার গতকাল আমদানির অনুমতি দেয়। এরই ধারাবাহিকতায় আজ তিনটি ট্রাকে ২১ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। ভারতের কাটিহার থেকে এসব কাঁচা মরিচ আনা হচ্ছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, এ বন্দরের ৬৯ জন ব্যবসায়ী মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। সোমবার থেকে আমদানি শুরু হয়েছে। কাঁচা মরিচ যেহেতু পচনশীল পণ্য, তাই ব্যবসায়ীরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সে জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাঁচা মরিচের কোয়ারেন্টিন ছাড়পত্র প্রদান করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
মেসির সতীর্থ হলেন ক্যাসেমিরো, ইন্টার মিয়ামিতে নতুন অধ্যায়

মেসির সতীর্থ হলেন ক্যাসেমিরো, ইন্টার মিয়ামিতে নতুন অধ্যায়