ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে এক জাহাজে কনটেইনার পরিবহনে নতুন রেকর্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
চট্টগ্রাম বন্দরে এক জাহাজে কনটেইনার পরিবহনে নতুন রেকর্ড ছবির ক্যাপশন:
ad728

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, চট্টগ্রাম বন্দরের ইতিহাসে কোনো জাহাজে রফতানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বুধবার চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ-জিসিবির ১১ নম্বর জেটি থেকে মার্স্ক লাইনের জাহাজ এমভি মার্স্ক বিনতুলোতে ১ হাজার ৭৮৪ টিইইউএস কনটেইনার জাহাজীকরণ করা হয়েছে। এর আগে কখনো এক জাহাজে একসঙ্গে এত বেশি রফতানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণের রেকর্ড নেই।

এর আগে, গত ১৮ জুন এক জাহাজে সর্বোচ্চ ১ হাজার ৪৩৯ টিইইউএস রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণের রেকর্ড ছিল। মাত্র ৫৫ দিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড তৈরি হলো। আগের রেকর্ডের তুলনায় এবার ৩৪৫ টিইইউএস বেশি রফতানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণ হয়েছে।

এমভি মার্স্ক বিনতুলো জাহাজে রফতানি পণ্যবাহী কনটেইনারের পাশাপাশি ১৪৭ টিইইউএস খালি কনটেইনারও জাহাজীকরণ করা হয়েছে। ফলে জাহাজটিতে মোট ১ হাজার ৯৩১ টিইইউএস কনটেইনার জাহাজীকরণ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর থেকে এক জাহাজে এত সংখ্যক রফতানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণের নতুন এই রেকর্ড দেশের রপ্তানি বাণিজ্যের সক্ষমতা ও বন্দরের অপারেশনাল দক্ষতার একটি গুরুত্বপূর্ণ সূচক বলে মন্তব্য করেছেন বন্দরের কর্মকর্তারা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদকের বিরুদ্ধে অভিযানে পুলিশকে আধুনিক অস্ত্র দেওয়া হবে : স্

মাদকের বিরুদ্ধে অভিযানে পুলিশকে আধুনিক অস্ত্র দেওয়া হবে : স্