ঢাকা | বঙ্গাব্দ

সর্বজনীন পেনশন ব্যবস্থা: নমিনির জন্যে দারুণ সুখবর!

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2026 ইং
সর্বজনীন পেনশন ব্যবস্থা: নমিনির জন্যে দারুণ সুখবর! ছবির ক্যাপশন:
ad728

প্রতীকী ছবি (এআই)

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।

তিনি জানান, পেনশনার নিজে আজীবন পেনশন পাবেন। আর পেনশনার মারা গেলে তার স্বামী বা স্ত্রী ৮০ বছর বয়স পর্যন্ত পেনশন সুবিধা পাবেন। আগে এ সুবিধার বয়সসীমা ছিল ৭৫ বছর। জাতীয় পেনশন কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে পেনশনারের মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রীর জন্য দীর্ঘ সময় ধরে পেনশন সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হলো।

এদিকে সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে সরকারি মালিকানাধীন বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের এমন কর্মীদের ‘প্রগতি’ স্কিমে আনার সিদ্ধান্ত হয়েছে, যারা প্রচলিত সরকারি পেনশন ব্যবস্থার আওতায় নেই। বর্তমানে ‘প্রগতি’ স্কিম মূলত বেসরকারি কর্মচারী ও প্রতিষ্ঠানের জন্য চালু রয়েছে।

পাশাপাশি সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক বা ইসলামিক পেনশন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরের জন্য পেনশন তহবিলে ১১ দশমিক ৭২ শতাংশ মুনাফা দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণের আশ্বাস প্রতিমন্ত্রী ইশরা

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণের আশ্বাস প্রতিমন্ত্রী ইশরা