ঢাকা | বঙ্গাব্দ

বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকলেও নিত্যপণ্যের দামে স্বস্তি নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 ইং
বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকলেও নিত্যপণ্যের দামে স্বস্তি নেই ছবির ক্যাপশন:
ad728

প্রকৃতির পাশাপাশি বাজারেও শীতের আগমনী বার্তা। ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, গাজরসহ নানা ধরনের শীতকালীন সবজি আসতে শুরু করেছে রাজধানীর বাজারে। মৌসুমি এসব সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও দামের ক্ষেত্রে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। এর মধ্যে বৈরী আবহাওয়ায় আজকের (২০ অক্টোবর) বাজারে ক্রেতার উপস্থিতিও তুলনামূলক কম।

নিত্যপণ্যের বাজারে বাড়তি দামের চাপ। রাজধানীর পলাশী বাজারে সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি ডিমের দাম ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। কেজিতে ৫ টাকা বেড়ে পেঁয়াজের দাম দাঁড়িয়েছে ৫০ টাকা। চালের দামও কেজিতে বেড়েছে ১ থেকে ২ টাকা।ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্য পরিবহনের খরচ বেড়েছে।

মাছের বাজারেও দামের ঊর্ধ্বগতি। আকার ও মানভেদে রুই মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা কেজি। মাঝারি আকারের পাঙ্গাস ২৫০ থেকে ৩০০ টাকা এবং বড় চিংড়ি বিক্রি হচ্ছে ৯০০ টাকা কেজি।

তবে মুরগির বাজারে দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ব্রয়লার ১৮০ টাকা, সোনালি ৩১০ থেকে ৩২০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬২০ টাকায়।

শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় আগামী দিনে বাজারে কিছুটা স্বস্তি ফেরার আশা করছেন ক্রেতারা। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজ এলাকায় সরকারি সফর শেষে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি

নিজ এলাকায় সরকারি সফর শেষে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি