ঢাকা | বঙ্গাব্দ

৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া, সুনামির সতকর্তা জারি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া, সুনামির সতকর্তা জারি ছবির ক্যাপশন:
ad728

শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিলো মাত্র ১৫ কিলোমিটার। এর কেন্দ্র ছিলো নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

বিএমকেজি জানায়, ভূমিকম্পটির পর সুনামি সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছিলো। পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশে এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছিলো।

তবে কিছুক্ষণ পরই পরিস্থিতির নতুন তথ্য জানিয়ে সংস্থাটি জানায়, ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পকে কেন্দ্র করে জারি করা সুনামি সতর্কতা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।-তথ্যসূত্র: বিবিসি


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি 

ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি