ঢাকা | বঙ্গাব্দ

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমও গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমও গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি ছবির ক্যাপশন:
ad728

সাক্ষাৎকালে বিজেসির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন সংগঠনটির চেয়ারম্যান ফাহিম আহমেদ ও সদস্যসচিব ইলিয়াস হোসেন। এ সময় বিজেসির স্বাস্থ্যবীমা ও সাংবাদিকদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে স্বচ্ছতা আনতে এবং ক্ষমতার অপব্যবহার রোধে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

সাক্ষাৎকালে বিজেসির প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি তালাত মামুন, নির্বাহী জান্নাতুল ফেরদৌসী মানু, সাইফুল শাহীন, নায়লা পারভীন পিয়া, সদস্য মাহমুদ হাসান, আজিজুর রহমান কিরন, শরিফুল ইসলাম খান ও বেলায়েত হোসেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব রুটে ঈদযাত্রা নিশ্চিতে যেসব পরামর্শ দিলো পুলিশ

সব রুটে ঈদযাত্রা নিশ্চিতে যেসব পরামর্শ দিলো পুলিশ