ঢাকা | বঙ্গাব্দ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব: রাষ্ট্রপতি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2026 ইং
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব: রাষ্ট্রপতি ছবির ক্যাপশন:
ad728

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতি হতে পারে। এমনকি সংক্রমণ ও অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতাও দেখা দিতে পারে।

তিনি বলেন, নগরায়ণের প্রভাবে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। পাশাপাশি কায়িক পরিশ্রমের অভাবে দিন দিন ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। এ পরিস্থিতিতে রোগটির ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, প্রত্যেকে নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারেন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ উল্লেখ করে দিবসটি উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ