ঢাকা | বঙ্গাব্দ

মাঠে সহিংস আচরণ: ৯ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন তারকা পারেদেস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
মাঠে সহিংস আচরণ: ৯ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন তারকা পারেদেস ছবির ক্যাপশন:
ad728

গত ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। টেলিভিশন ফুটেজে দেখা যায়, পারেদেস স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়াকে লাথি মারেন ও গলা চেপে ধরেন। পাশাপাশি মিডফিল্ডার গাভিকেও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। ওই ঘটনায় আর্জেন্টিনার নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়ালাও জড়িয়ে পড়েন।

ঘটনার পর সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালান শিয়ারার তীব্র সমালোচনা করে বলেন, হার মেনে নেওয়া কঠিন হলেও এমন সহিংস আচরণের কোনো জায়গা ফুটবলে নেই।

প্রাথমিকভাবে ম্যাচ রেফারি স্লাভকো ভিনচিচ পারেদেসকে লাল কার্ড দেখিয়েছেন বলে খবর এলেও তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কোনো শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে পুরো ঘটনাটি তদন্ত করছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার আচরণবিধির ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সহিংস আচরণের প্রতিটি গুরুতর অভিযোগে ন্যূনতম তিন ম্যাচ নিষেধাজ্ঞা হতে পারে। তিনটি অভিযোগ প্রমাণিত হলে পারেদেসকে ৯ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে।

তবে এই নিষেধাজ্ঞা এড়ানোর একটি সম্ভাব্য উপায়ও রয়েছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে জাতীয় দলের হয়ে নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কিন্তু সেক্ষেত্রেও ফিফার আচরণবিধির ৭০ নম্বর অনুচ্ছেদ প্রযোজ্য হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। ওই অনুচ্ছেদ অনুযায়ী, গুরুতর অপরাধে অভিযুক্ত খেলোয়াড়কে জাতীয় দল নয়, বরং বিশ্বব্যাপী সব ধরনের ফুটবল কার্যক্রম থেকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা যেতে পারে।

এর আগে ২০১৪ বিশ্বকাপে ইতালির জর্জিও চিয়েল্লিনিকে কামড় দেওয়ার ঘটনায় উরুগুয়ের লুইস সুয়ারেজের বিরুদ্ধে একই ধরনের কঠোর ব্যবস্থা নিয়েছিল ফিফা। তবে ফুটবল বিশ্লেষকদের ধারণা, পারেদেসের ঘটনা সুয়ারেজের মতো গুরুতর না হওয়ায় তার ক্ষেত্রে ৭০ নম্বর অনুচ্ছেদ প্রয়োগের সম্ভাবনা তুলনামূলক কম।

নিজের ভবিষ্যৎ নিয়ে পারেদেস বলেছেন, 'এটা সময় নিয়ে ভাবার বিষয়। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। পরিস্থিতি বুঝে এরপর সিদ্ধান্ত নেব।'

এখন নজর ফিফার ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের দিকে। তাদের রায়ের ওপরই নির্ভর করছে পারেদেসের আন্তর্জাতিক ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী